✉️ info@consciousreliance.com  |  🌐 consciousreliance.com 🗳️ ভোট: ১৬ জুন ২০২৬ 📍 পর্যটন ভবন, আগারগাঁও, ঢাকা
🗳️ TOAB নির্বাচন ২০২৬–২০২৮

কনশাস–রিলায়েন্স ফোরাম একটি ফোরাম নয়, একটি ঐতিহ্য

"সবাই মিলে পর্যটন, একসাথে উন্নয়ন"

বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করে তোলার লক্ষ্যে কনশাস–রিলায়েন্স ফোরাম আপনাদের সামনে একটি বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা নিয়ে এসেছে।

--
দিন
--
ঘণ্টা
--
মিনিট
--
সেকেন্ড
শিবলুল আজিম কোরাইশী
শিবলুল আজিম কোরাইশী
দল নেতা, কনশাস ফোরাম
মো. রাফেউজ্জামান
মো. রাফেউজ্জামান
দল নেতা, রিলায়েন্স ফোরাম
ভোটের তারিখ
১৬ জুন ২০২৬
স্থান
পর্যটন ভবন
মোট প্রার্থী
20 জন

আমাদের নেতৃবৃন্দ

শিবলুল আজিম কোরাইশী
শিবলুল আজিম কোরাইশী
দল নেতা, কনশাস ফোরাম

মো. রাফেউজ্জামান
মো. রাফেউজ্জামান
দল নেতা, রিলায়েন্স ফোরাম

আমাদের অঙ্গীকার ও কর্মপরিকল্পনা

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) নির্বাচন ২০২৬–২০২৮

আসসালামু আলাইকুম।

বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-কে আরও আধুনিক, গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা "কনশাস–রিলায়েন্স ফোরাম" আপনাদের সামনে একটি বাস্তবভিত্তিক, সময়োপযোগী ও কার্যকর নির্বাচনী কর্মপরিকল্পনা উপস্থাপন করছি।


আমাদের লক্ষ্য শুধুমাত্র নেতৃত্ব প্রদান নয়; বরং ইনবাউন্ড, আউটবাউন্ড ও ডোমেস্টিক পর্যটনের সমন্বিত উন্নয়নের মাধ্যমে সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।


আমরা বিশ্বাস করি — একটি ঐক্যবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও পেশাদার TOAB-ই পারে দেশের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে।

ক. বাস্তবসম্মত পর্যটন নীতিমালা

পর্যটন শিল্পের বর্তমান চাহিদা ও আন্তর্জাতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নে কাজ করা।

খ. ভিসা, ব্যাংকিং ও ট্রাভেল সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ

আউটবাউন্ড ও ইনবাউন্ড পর্যটন ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং, ট্রাভেল কোটাসহ বিভিন্ন জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বৃদ্ধি।

গ. সদস্য অধিকার ও আইনি সহায়তা

সদস্যদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় Legal & Compliance Support উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় পরামর্শ সহায়তা প্রদান।

ঘ. বিমানবন্দর ও অভিবাসন সংক্রান্ত সহযোগিতা

ভ্রমণকারী ও ট্যুর অপারেটরদের অযৌক্তিক জটিলতা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়মূলক আলোচনা পরিচালনা।

ঙ. পর্যটন সংকট ব্যবস্থাপনা সহায়তা

জরুরি পরিস্থিতিতে সদস্যদের তথ্য ও সমন্বয় সহায়তার জন্য Crisis Support Coordination উদ্যোগ গ্রহণ।

ক. TOAB Training Program শক্তিশালীকরণ

দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন।

খ. গবেষণা ও উন্নয়ন (R&D)

বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, পর্যটক আচরণ ও বাজার সম্প্রসারণ নিয়ে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা।

গ. আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ

আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।

ঘ. ডিজিটাল রিসোর্স ও তথ্যভান্ডার

সদস্যদের জন্য আধুনিক ডিজিটাল রিসোর্স সেন্টার ও তথ্যভিত্তিক সেবা উন্নয়ন।

ঙ. তরুণ ও নারী উদ্যোক্তা উন্নয়ন

তরুণ ও নারী পর্যটন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ।

ক. আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রচারণা

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে প্রচারণা, Road Show ও Branding উদ্যোগ পরিচালনা।

খ. FAM Trip ও আন্তর্জাতিক সংযোগ

বিদেশি ট্যুর অপারেটর, মিডিয়া প্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের জন্য FAM Trip আয়োজন।

গ. নতুন পর্যটন গন্তব্য প্রচার

সুন্দরবন, পার্বত্য অঞ্চল, হাওর, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী পর্যটন গন্তব্য আন্তর্জাতিকভাবে প্রচার করা।

ঘ. টেকসই ও দায়িত্বশীল পর্যটন

স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে Sustainable Tourism উন্নয়নে কাজ করা।

ক. আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি

বিদেশি DMC, Airlines, Embassy ও Tourism Board-এর সাথে সম্পর্ক উন্নয়ন।

খ. আন্তর্জাতিক ট্রাভেল ফেয়ার ও B2B Networking

আন্তর্জাতিক ট্রাভেল ফেয়ার, B2B Meet ও Networking Program-এ সদস্যদের অংশগ্রহণে সহায়তা প্রদান।

গ. সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সদস্যদের জন্য তথ্য ও নেটওয়ার্কিং সহায়তা নিশ্চিত করা।

ক. দেশীয় পর্যটন প্রচারণা

বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন বিকাশে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

খ. বিভাগীয় পর্যটন কার্যক্রম

ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে Tourism Fair, Networking Event ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা।

গ. নতুন পর্যটন পণ্য উন্নয়ন

Eco Tourism, River Tourism, Heritage Tourism ও Community Tourism বিকাশে উদ্যোগ গ্রহণ।

ঘ. পর্যটন অবকাঠামো উন্নয়নে সমন্বয়

পর্যটনবান্ধব পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বৃদ্ধি।

ক. Global Networking Platform

আন্তর্জাতিক পর্যটন সংগঠন ও অংশীদারদের সাথে TOAB-এর সম্পর্ক আরও শক্তিশালী করা।

খ. B2B Business Support

Buyer-Seller Meet, Networking Session ও Business Matching Program আয়োজন।

গ. ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তা সহায়তা

নতুন ও ক্ষুদ্র ট্যুর অপারেটরদের জন্য ব্যবসায়িক সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা।

ঘ. যৌথ প্রচারণা ও মার্কেটিং

সদস্যদের জন্য যৌথ ডিজিটাল প্রচারণা ও Branding Support কার্যক্রম পরিচালনা।

ক. Welfare Support কার্যক্রম

জরুরি পরিস্থিতিতে সদস্যদের সহায়তার লক্ষ্যে Welfare Support কার্যক্রম আরও শক্তিশালী করা।

খ. স্বাস্থ্যসেবা সহযোগিতা

সদস্যদের জন্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট সুবিধা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ।

গ. Fellowship ও Networking Program

সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে নিয়মিত Fellowship Program, Networking Session ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন।

ঘ. সদস্য সহায়তা ডেস্ক

নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তথ্য, দিকনির্দেশনা ও ব্যবসায়িক সহায়তা সেবা চালু।

ঙ. সদস্য অংশগ্রহণ বৃদ্ধি

সদস্যদের মতামত, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত মতবিনিময় সভা ও Open Forum আয়োজন।

ক. আর্থিক স্বচ্ছতা

নিয়মিত অডিট, বাজেট উপস্থাপন ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

খ. ডিজিটাল সদস্যসেবা

Online Member Service, Digital ID ও Online Payment System চালুর উদ্যোগ গ্রহণ।

গ. ডিজিটাল ডাটাবেজ ও Business Directory

সকল সদস্যের তথ্যসমৃদ্ধ আধুনিক ডিজিটাল ডাটাবেজ ও Business Directory তৈরি।

ঘ. নিয়মিত সদস্য সংলাপ

সদস্যদের মতামত গ্রহণে Open Forum ও মতবিনিময় সভা আয়োজন।

আমাদের লক্ষ্য

একটি আধুনিক, দক্ষ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সদস্যবান্ধব TOAB গঠন — যেখানে প্রতিটি সদস্যের মতামত, অধিকার ও ব্যবসায়িক স্বার্থ সমান গুরুত্ব পাবে।

সদস্যবান্ধব নেতৃত্ব
স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন
ইনবাউন্ড, আউটবাউন্ড ও ডোমেস্টিক পর্যটনের সমন্বিত উন্নয়ন
আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ব্র্যান্ডিং
ঐক্য, পেশাদারিত্ব ও টেকসই উন্নয়ন
"আসুন, একসাথে কাজ করি — সবাই মিলে পর্যটন, একসাথে উন্নয়ন"

কনশাস–রিলায়েন্স ফোরাম মনোনীত প্রার্থীবৃন্দ

TOAB নির্বাচন ২০২৬–২০২৮ — ছবিতে ক্লিক করে বড় করে দেখুন

কনশাস-রিলায়েন্স ফোরাম মনোনীত প্যানেল ২০২৬-২০২৮
👥 সকল প্রার্থীর বিস্তারিত দেখুন →